ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১:২২:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

শিশুদের করোনার টিকা দেওয়া শুরু ১১ আগস্ট 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৭ আগস্ট ২০২২ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১১ আগস্ট থেকে ৫-১১ বছর বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, পরীক্ষামূলক টিকা কার্যক্রম শেষ হলে ২৬ আগস্ট থেকে পুরোদমে দেশব্যাপী শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে।

রোববার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালীর নিপসম অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের বিশেষভাবে তৈরি ১৫ লাখ টিকা আমাদের হাতে এসেছে। সব মিলিয়ে শিশুদের টিকাদানে আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছি। আগামী ১১ আগস্ট থেকে কেবল ঢাকায় পরীক্ষামূলক কার্যক্রম চলবে। এরপর ২৬ আগস্ট থেকে সারা দেশে এক যোগে এই কার্যক্রম চালু হবে।